রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসন্ন ইউপি নির্বাচন

মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নে আ.লীগ-বিএনপির ৮জন চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৬ জন ও বিএনপির ২ জন মোট ৮ জন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দলের হাই কমান্ডে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ ইউনিয়নের কিছু ভোটার এ প্রতিনিধিকে জানিয়েছেন, চেয়ারম্যান প্রার্থীরা দলের তৃণমূল থেকে হাই কমান্ড, চায়ের দোকান থেকে রাজপথ এবং ভোটারদের দোরগোড়ায় ছুটছেন দলীয় সমর্থন পেতে। ভোটাররাও, তাদের আলোচনায় ও হিসাব নিকাশে তুলে ধরছেন প্রচার-প্রচারণায় থাকা প্রার্থীদের দোষ-গুন। এরই মধ্যে আলোচনায় আসছে কে পাচ্ছেন নৌকা প্রতীক আর কে পাচ্ছেন ধানের শীষ প্রতীক। এ আলোচনা চলছে ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে, মোড়ে মোড়ের চায়ের দোকানসহ সর্বত্রই। বিগত বছরে নির্বাচিত চেয়ারম্যানদের কি ব্যর্থতা, কি সফলতা তার চুল চেড়া বিশ্লেষণও চলছে ইউনিয়নের সর্বসাধারণের মধ্যে।
তবে, দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীই গ্রহণযোগ্যতা পাবে, এমনটাই জানিয়েছেন উভয় দলের ভোটার সমর্থকেরা। ঝাঁপা ইউনিয়নে আওয়ামী লীগ থেকে ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থীর নাম শোনা যাচ্ছে। বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ সামছুল হক মন্টু, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা এসএম রবিউল ইসলাম রবি, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ শিপন সরদার, আওয়ামী লীগ নেতা মোঃ আবুল বাসার, সরদার আলাউদ্দিন চাকলাদার এবং উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দিন ইউনিয়ন ব্যাপী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরা সকলেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। উল্লেখিত সকলেই যার যার মতো কর্মী সমর্থক নিয়ে মাঠ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। সম্ভাব্য প্রার্থীরা প্রতিদিন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কোনো না কোনো এলাকায় সাধারণ ভোটারদের সাথে আলোচনা ও মতবিনিময়সহ দোয়া ও ভোট প্রার্থনা করছেন। এদিকে বসে নেই বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা। বিএনপি থেকে ঝাঁপা ইউনিয়নে ২জন চেয়ারম্যান পদপ্রার্থীর নাম শোনা যাচ্ছে। যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন- ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আহম্মেদ, জেলা কৃষকদলের সাবেক সদস্য ও ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোঃ মোতালেব গাজী। এরা ২জনই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের সাথে আলোচনা করছেন। সাথে সাথে দলীয় মনোনয়ন পেতে দলীয় হাই কমান্ডেও ছুটছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা