শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন বাজুস সম্পাদক মনোরঞ্জন কর্মকার

“এসো এসো মৈত্রীর বন্ধনে বাঁধি প্রাণ” এই স্লোগানকে সামনে নিয়ে ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ব্যবসা ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিচ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশে জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস ) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার‌। ভারত বাংলাদেশ মৈত্রীর সোসাইটি ও এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট যৌথ আয়োজনে শুক্রবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের জোড়া সাঁকো ঠাকুর বাড়ি রথীন্দ্র মঞ্চে দুই বাংলার বরেণ্য শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এপার বাংলাদেশের বিভিন্ন জেলার শিল্পী, সাহিত্যিক ও ব্যবসায়ী ৪০ জন বরেণ্য ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতের পশ্চিমবঙ্গের খাদ্য ও শিল্পমন্ত্রী অরুপ রায়ের হাত থেকে মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড গ্রহণ করেন বাংলাদেশের জুয়েলার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার‌। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র পরিষদ, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার, ভারত নলেজ সিটি চেয়ারম্যান আব্দুর রব, বিএমওএইচ হাসপাতালের প্রধান ডাঃ সুমন বকসি, বাংলা স্টেটসম্যান প্রতিকার সম্পাদক গোবিন্দ মুখার্জি, বিশিষ্ট সাংবাদিক ও লেখক নিশিথ সিংহ রায়, জাতীয় কবি নজরুল ইসলামের দৌহিত্রী নুপূর কাজী সহ দুই বাংলার গুণীজন বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মনোরঞ্জন কর্মকার শহরের খান মার্কেটে নিউ লক্ষ্মী নারায়ণ জুয়েলার্সের সত্বাধিকারী তিনি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে। সম্প্রতি তিনি জুয়েলারি শিল্পে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ- ভারত সম্প্রীতি উৎসব ২০২৪ দুই বাংলার গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেয়েছে। তিনি বাংলাদেশে জুয়েলার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।কাটিয়া (কর্মকার পাড়া ) সর্বজনীন পূজা মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সফলতার সাথে দায়িত্ব পালন করছে। তিনি সকলের কাছে সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন।
ক্যাপশন : ভারতের পশ্চিমবঙ্গের খাদ্য ও শিল্পমন্ত্রী অরুপ রায়ের হাত থেকে মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন (বাজুস ) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার‌।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক