বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা কমলা হ্যারিসের

ফরমে সই করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এ নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন।

কমলা বলেছেন, প্রতিটি ভোট আদায়ে তিনি কঠোর পরিশ্রম করবেন।

ফরমে সই করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। প্রতিটি ভোট আদায়ে কঠোর পরিশ্রম করব। এবং নভেম্বরে জনগণের ভোটে আমরা জয়ের মুখ দেখব।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে দেখা যাবে।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর গত শুক্রবার কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা বলেন, তিনি ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের জয় নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করবেন।

এই সপ্তাহের শুরুতে আমি আর মিশেল আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছিলাম। আমরা তাকে বলেছি, ‘আমরা মনে করি, তিনি যুক্তরাষ্ট্রের একজন চমৎকার প্রেসিডেন্ট হবেন এবং তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের দেশের এই জটিল মুহূর্তে, নভেম্বরের নির্বাচনে তার জয় নিশ্চিত করতে আমরা সম্ভাব্য সবকিছু করব। আমরা আশা করি, আপনারা আমাদের সঙ্গে যোগ দেবেন।

এর আগে বুধবার প্রেসিডেন্ট পদের জন্য কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন দেন অভিনেতা ও ডেমোক্রেটিক তহবিল সংগ্রহকারী জর্জ ক্লুনি।

চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেন ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কমলা হ্যারিসকে ‘মহান ভাইস প্রেসিডেন্ট’ বলে বর্ণনা করেন।

“তিনি অভিজ্ঞ। তিনি কষ্টসহিষ্ণু এবং সক্ষম। তিনি আমার অসাধারণ সহযোগী এবং আমাদের দেশের একজন নেতা। এখন সিদ্ধান্ত আপনাদের, আমেরিকান জনগণের হাতে।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে জোর দিয়ে বলেছেন, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চেয়ে যোগ্য আর কেউ নেই।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা