বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: এমপি কাপ ফুটবলের উদ্বোধনী খেলায়- এমপি আশু

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সদরের ভোমরা পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের আয়োজনে বেলুুন ও ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর এমপি আশরাফুজ্জামান আশু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আশরাফুজ্জামান আশু বলেন, খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব। বর্তমান সময়ে যুব সমাজকে মাদক থেকে ফেরাতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা শুধু মাদককে প্রতিরোধ করে না, সুস্থ শরীর ও জীবনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

ভোমরা পদ্মশাঁখরা কোহিনুর ক্লাব মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির (ইন্টু) এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, ৬ নং ভোমরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো. ইসরাইল গাজী,ভোমরা সি এন্ড এফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম মিলন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন , শেখ সাইদুর রহমান শাহিন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুবেল, ভোমরা স্থলবন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বাড়ৌই, আলীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মফিজুল ইসলাম। উদ্বোধনী খেলায় গাজিরহাট প্রগতী সংঘকে ২-০ গোলে পরাজিত করে মাহমুদপুর শেখ রাসেল ক্রীড়াচক্র জয়লাভ করে।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান