মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদককাণ্ডে কন্সটেবলের চাকরি হারিয়ে রায়হান এখন পুলিশ কর্মকর্তা !

৬ মাস আগে মাদক সেবনসহ নানা অপকর্মের দায়ে পুলিশের চাকুরী হারান শেখ আবু রায়হান। চাকুরী হারিয়ে এখন এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয় দাপিয়ে বেড়াচ্ছে সে। চাঁদাবাজি, জমি দখল, মারপিটসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে।

আবু রায়হান তালার ইসলামকাটী ইউনিয়নের সুজনসাহা গ্রামের শফিউল্যা শেখের ছেলে।

জানা গেছে, শেখ আবু রায়হান কয়েক বছর আগে পুলিশের চাকুরী পায়। গত কয়েক মাস আগে মিরপুর-১৪ পুলিশ লাইন্সে থাকাকালীন মাদক সেবনসহ নানান অভিযোগে তাকে চাকরীচ্যুত করা হয়। এরপর বাড়িতে এসে পুলিশ কর্মকর্তা পরিচয় এলাকার বকাটেদের নিয়ে মাদক সেবন, কেউ কোন কাজ করলে সেখানে চাঁদা দাবিসহ নানা অপকর্মে লিপ্ত সে।

ইসলামকাটী গ্রামের মৃত. মোবারক সরদারের ছেলে আজিজুল ইসলাম সরদার জানান, বিভিন্ন সময়ে রায়হানের এসব অপকর্মের প্রতিবাদ করলে রায়হান আমাকে মারপিটের হুমকি দেয়।

তিনি বলেন, তার বাবা শফিউল্যা শেখর বাউখোলা মৌজার ১.০৮ একর সম্পত্তির মধ্য হতে ৩৫ শতক সম্পত্তি ৯ বছর মেয়াদে চুক্তি পত্র করে। ২০১৪ সাল হতে প্রতিবছর বার হাজার টাকা করে দিয়ে আসছি। এ অবস্থায় আমার চুক্তিপত্রের মেয়াদ আরও এক বছর থাকার পরও তার বাবা আবারও আট বছর মেয়াদে তিনশত টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পের উপর চুক্তিপত্র লিখে দিয়ে অগ্রিম নগদ ৩২ হাজার টাকা গ্রহণ করে। বর্তমানে ঐ জায়গায় আমার পানের বরজ ও কুল বাগান আছে। কিন্তু রায়হানের অপকর্মের প্রতিবাদ করায় সে আমাকে তার বাবার কাছ থেকে লিস নেওয়া জায়গা ছেড়ে দিতে হুমকি দিচ্ছে।

আজিজুল ইসলাম সরদার আরও বলেন, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত্র সাড়ে নয়টার দিকে আমার বাড়িতে এসে আমাকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয়। আর আমার লিস নেওয়া জায়গা ছেড়ে না দিলে ক্ষতিসাধন করার হুমকি দেয়। এব্যাপারে আমি থানায় অভিযোগ করলে সে তার দল-বল নিয়ে আমার ছেলে জাহিদুল ইসলামের উপর হামলা করে।

জাহিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এসময় আবু রায়হানসহ দুইজন মোটরসাইকেলে যাওয়ার পথে মোটরসাইকেল থামিয়ে আমাকে ডাকে। আমার আব্বুর কাছে কল দিতে বলে, আমার ফোনে টাকা না থাকায় আমি কল দিতে পারেনি। একারণে সে আমার জামার কলার ধরে আমাকে চড় থাপ্পড় মেরে চলে যায়।

অভিযুক্ত সাবেক পুলিশ কনস্টেবল শেষ আবু রায়হান বলেন, আমি ব্যক্তগত কারণে চাকুরী ছেড়ে দিয়েছি। এছাড়া আমার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন।

তালা থানার এসআই কাওসার বলেন, এ ব্যাপারে আজিজুল ইসলাম সরদার থানায় অভিযোগ করেছে। আমি তদন্ত করে ব্যবস্থা নেব।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, কন্সটেবল থেকে চাকুরিচ্যুত হয়ে পুলিশ কর্মকর্তা পরিচয় দিচ্ছে এমন খবর আমার জানা নেই। তার ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান