শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদকমুক্ত সমাজ গড়তে যুব তরুণদের ক্রীড়ামুখী হতে হবে- সাবেক এমপি হাবিব 

কলারোয়া প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে যুব তরুণদের ক্রীড়ামুখী করতে হবে। মাদককে না বলুন ও মাদকমুক্ত সমাজ গড়ুন। আসুন, সকলেই মাদকমুক্ত সমাজে সৌহার্দ-সম্প্রীতির সাথে বসবাস করি। সুস্থ- সবল যুব সমাজ গড়ি।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে কলারোয়ার কামারালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাবিবুল ইসলাম হাবিব বলেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ও বৈষম্যমুক্ত দেশ গড়তে বিএনপি মানুষের সাথে ছিল, আছে, থাকবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই আমরা চলমান রেখেছি। তিনি আরও বলেন, সংখ্যালঘু- সংখ্যাগুরুর তত্ত্ব নয়- আমরা সকলেই নাগরিক, সকলেই বাংলাদেশি। সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। কামারালি সূর্য সংঘ ফুটবল টুর্নামেন্টের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, বিএনপি নেতা ফজলু মোল্লা, সহকারী অধ্যাপক গফফার, মাস্টার আব্দুর রহিম, মাস্টার আব্দুল করিম, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, বিএনপি নেতা মাস্টার আব্দুল আলিম, আমিনুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, খালিদ মঞ্জুর রোমেল, আরিফুর রহমান রঞ্জু, আরিফুল আনাম রিপন, রুহুল আমিন খোকন, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান মনি, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজাহাল আহমেদ সাজু, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, শেখ শাহাজাহান আলি শাহিন, সানবিম সিয়াম প্রমুখ। উল্লেখ্য, কামারালি সূর্যমুখী ফুটবল টুর্নামেন্ট আয়োজিত এ ফাইনাল খেলায় সরসকাটি ইউনাইটেড ক্লাব ১-০ গোলে কয়লা প্রগতি সংঘকে পরাজিত করে শিরোপা জয় করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা