মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় ৪৯ বিদেশি শ্রমিকসহ ১২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৪৯ জন বিদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ।

দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বারতাম এলাকায় একটি বাংলো নির্মাণ সাইটে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৩ রোহিঙ্গা, ১৪ ইন্দোনেশীয় ও ১২ বাংলাদেশি রয়েছেন।

অভিযানের বিষয়ে উত্তর সেবেরাং প্রাইয়ের জেলা পুলিশ প্রধান নূরজাইনি মোহাম্মদ নূর বলেছেন, কোভিড-১৯ এর বিস্তাররোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কি-না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বৈধ কাগজপত্র না পাওয়ায় ৪৯ জন বিদেশিকে আটক করা হয়। এছাড়া তাদের কাছে ছিল না কোভিড-১৯ পরীক্ষার কাগজও।

এদিকে শ্রমিকদের তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় নির্মাণ সাইট ঠিকাদারকে একটি নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন, রাজ্য সিআইডিবির পরিচালক জাহিদি হাশিম।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক