বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে পাখি অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী!

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বিরল পাখি দেখা গেছে। পাখিটির নাম নর্দার্ন কার্ডিনাল। পাখিটির বিশেষত্ব হলো এটির শরীরের অর্ধেকটা নারী এবং অর্ধেকটা পুরুষের মতো দেখতে।

পুরুষ কার্ডিনালগুলো সাধারণত উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে এবং নারী কার্ডিনালগুলো হয়ে থাকে ফ্যাকাসে বাদামি রঙের।

তাই এই পাখিটি দুটি লিঙ্গের মিশ্রণ হতে পারে।

পাখি বিশেষজ্ঞ জেমি হিল যখন তার বন্ধুর কাছ থেকে এই পাখির বিষয়ে জানতে পারেন, তৎক্ষণাৎ তার ক্যামেরা নিয়ে ছুটে যান। আর বিরল এই পাখির ছবি ধারণ করেন। যদিও এটিই প্রথম নয়, তবে এটা নিশ্চিত যে মিশ্র লিঙ্গের পাখি অনেক বিরল।

৬৯ বছর বয়সী পাখিবিদ জেমি হিল বলেন, ‘এমন মুহূর্ত সারা জীবনে শুধু একবার পাওয়া যায়, লাখে একটা ঘটনা।’

বন্ধুর কাছ থেকে জানার পর জেমি হিল প্রথমে ভেবেছিলেন, পাখিটি হয়তো ‘লুইসিস্টিক’ সমস্যায় আক্রান্ত। ‘লুইসিস্টিকে’ আক্রান্ত পাখির পালকগুলো রং হারিয়ে ফেলে এবং বর্ণহীন মনে হয়। তাই পাখিটির অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ হবে বলে তিনি শুরুতে ধারণা করেননি।

একই রকম সংবাদ সমূহ

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথেবিস্তারিত পড়ুন

২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ীবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্টবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
  • স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার