বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে কলারোয়ায় জামায়াতের বিক্ষোভ

এম এ আজিজ: মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানানো হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে উপজেলা জামায়াতে ইসলামী। পরে কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত আলী, মাওলানা সিরাজুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, জামায়াত নেতা আব্দুর রকিব, মাওলানা তৌহিদুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়