শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিথিলাকে নিয়ে গুঞ্জনের মাঝেই প্রাক্তনকে বুকে নিয়ে সৃজিতের পোস্ট

রাফিয়াত রশিদ মিথিলার আগে একাধিক নারী এসেছে টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের জীবনে। তাদের একজন অভিনেত্রী ঋতাভরী। বছর কয়েক আগেই ইতি ঘটে সে সম্পর্কের। এদিকে আজকাল মিথিলার সঙ্গে নির্মাতার টানপোড়েনের জোর গুঞ্জন। প্রাক্তন ঋতাভরীকে বুকে আগলে ছবি প্রকাশ করে সে গুঞ্জন যেন আরও উসকে দিলেন পরিচালক।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন সৃজিত। সেখানে দেখা গেছে ঋতাভরীকে নির্মাতার বুকে মাথা রেখেছেন। এভাবেই নিজেদের সেলফিবন্দি করেছেন নির্মাতা। ক্যাপশানে সাহিত্যিক ভাষায় সৃজিত লিখেছেন, ‘জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছ?’

চার বছর আগে ভালোবেসে বিয়ে করে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে সংসার পাতেন সৃজিত। বিয়ের পরই একমাত্র মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হন মিথিলা। কিন্তু সেসব এখন অতীত। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। এমনকি কলকাতায়ও খুব একটা যান না তিনি।

এর ফলে সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। শোনা যায় তাদের নিয়ে বিচ্ছেদ চর্চাও। যদিও এ বিষয়গুলোকে শুধু গুঞ্জন বলেই উড়িয়েছেন তারা। কিন্তু সৃজিতের সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট ইঙ্গিত দিল অনেক কিছুর।

সেই পোস্টে টালিউড অভিনেত্রী ঋতাভরীকে নিয়ে একটি ছবি ভাগ করেন সৃজিত। বলে রাখা ভালো, একটা সময়ে অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে চলেছে জোর জল্পনা। আবার ঋতাভরীর গেল জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল। কেক খাওয়ানো থেকে দুজনের একসঙ্গে ছবি তোলা- বাদ যায়নি কিছুই।

কিন্তু এখন প্রশ্ন, হঠাৎ ‘প্রাক্তন’ ঋতাভরীকে নিয় কেন এই পোস্ট করলেন সৃজিত! কোন জমাখরচ, হিসেব-নিকেশের কথা বলতে চাইলেন তিনি! বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে আছেন তাদের অনুরাগীরা, যদিও কারণ স্পষ্ট নয়।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাস এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ