শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়র প্রার্থী কায়সারের,দল থেকে পদত্যাগ

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মে) নগরীর ধর্মসাগরপাড়ের তার বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নিজাম উদ্দিন কায়সার বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের (কুমিল্লা বিভাগ) দায়িত্বেও রয়েছেন। পাশাপাশি তিনি মহানগর কুমিল্লার স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বে ছিলেন।
সংবাদ সম্মেলনে কায়সার দাবি করেন দল যেহেতু নির্বাচনে যাচ্ছে না, তাই দলের আদর্শের প্রতি সম্মান জানিয়ে তিনি পদত্যাগ করেছেন। কায়সার জানান, তিনি এবার ভোট চাইবেন ক্লিন সিটি গড়ার জন্য। যেখানে সিটি হবে সবার। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে যাওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লায় হামলা-মামলার শিকার নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে এ নির্বাচনে অংশগ্রহণ। আমি দলীয় পদ থেকে নির্বাচন করলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। দলের ভাবমূর্তি রক্ষায় আমি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের পদ থেকে পদত্যাগ করলাম।

একই রকম সংবাদ সমূহ

সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। ফেরদৌসীর পদত্যাগের পরবিস্তারিত পড়ুন

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথাবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়েবিস্তারিত পড়ুন

  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার
  • ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির