বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৈত্রী মানবিক সহায়ক কমিটির পক্ষ থেকে যবিপ্রবির জিনোম সেন্টারকে মাস্ক প্রদান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের করোনা পরীক্ষণ দলের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় সুক্ষ্ম জীবাণু প্রতিরোধী ৩০০টি উন্নত মানের কেএন-৯৫ মাস্ক প্রদান করেছে যশোরের ‘মৈত্রী মানবিক সহায়ক কমিটি’।

সোমবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের হাতে এ মাস্ক তুলে দেন মৈত্রী মানবিক সহায়ক কমিটির নেতৃবৃন্দ।

যবিপ্রবির জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক প্রদান করায় মৈত্রী মানবিক সহায়ক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা শুরুর পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ করোনা পরীক্ষণ দলের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার নানা উপকরণ দিয়ে জিনোম সেন্টারের পাশে দাঁড়িয়েছেন। জাতির এই ক্রান্তিকালে আপনাদের এ সহায়তা সত্যি প্রশংসনীয়। আমি মৈত্রী মানবিক সহায়ক কমিটির সকল সদস্যকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, মৈত্রী মানবিক সহায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সদস্য সচিব মামুনুর রশীদ, সদস্য শাহাবুদ্দিন আলম, এস এম তৌহিদুর রহমান, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত