রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবির নীল দলের নতুন নেতৃত্বে আহ্বায়ক ড. ইকবাল, সদস্য সচিব ডা. ফিরোজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নীল দলের (মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকবৃন্দ) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য নীল দলের নতুন কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. মো. ফিরোজ কবীর।

যবিপ্রবির মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনে গত ২৯ জুন অনুষ্ঠিত নীল দলের সাধারণ সভায় কমিটির জন্য গঠিত নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলাম নতুন এ কমিটি ঘোষণা করেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন যবিপ্রবির শিক্ষক ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ, ড. মোঃ মেহেদী হাসান, ড. মোঃ কামাল হোসেন, ড. সেলিনা আক্তার, ড. মোঃ জাবেদ হোসেন খান, মোঃ মুনিবুর রহমান, ড. হাসান মোঃ আল-ইমরান, ড. এ এস এম মুজাহিদুল হক, অধ্যাপক ড. মোঃ নাজমুল হাসান, ড. শিরিন নিগার, অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলাম, ড. মোঃ আবদুল্লাহ আল মামুন, ড. মোঃ হাফিজ উদ্দিন এবং ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যবিপ্রবির শিক্ষক ড. মোঃ নাসিম আদনান, প্রভাস চন্দ্র রায়, ড. মোঃ কোরবান আলী, তানভীর আহমেদ, মোহাম্মদ নওশীন আমীন শেখ, মোঃ রাফিউল হাসান, রুহুল আমীন, উত্তম গোলদার, মোঃ শাহীন সরকার, মোস্তাফিজুর রহমান, ড. মনজুরুল হক এবং মোঃ মজনুজ্জামান। একইসঙ্গে যবিপ্রবির সাতটি অনুষদের অনুষদভিত্তিক কমিটিও ঘোষণা করা হয়।

এদিকে নীল দলের কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ আজ সকাল ১০টায় যবিপ্রবির প্রধান ফটকস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে নতুন কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। যবিপ্রবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলে তাঁর নেতৃত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও লালনের জন্য নীল দলের ভূমিকা অপরিসিম। যবিপ্রবিতে সরাসরি কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার সুযোগ নেই। তবে আপনারা যাঁরা মুক্তিযুদ্ধের চিন্তা-চেতনায় বিশ্বাসী, তাঁরা একসাথে থাকতে পারেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। আশা করি, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাসের বাইরের কোনো অপরাজনীতির সাথে আপনারা জড়িত হবেন না।

কমিটির নব নির্বাচিত আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, নীল দলের মুখ্য উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়ন। একইসঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখা। কমিটির সদস্য সচিব ডা. মো. ফিরোজ কবির বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে নীল দল গবেষণা ভিত্তিক সহযোগিতা করতে বদ্ধ পরিকর। কর্মসূচিসমূহে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত