যশোর বোর্ডের অনুষ্ঠেয় এসএসসি বাংলা ২ য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত তবে শনিবার সৃজনশীল পরীক্ষা হবে…..ইউএনও রুলী বিশ্বাস


যশোর বোর্ডের অনুষ্ঠেয় এস,এস,সি পরীক্ষা-২২’র বাংলা ২য় পত্রের বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা অনিবার্য কারন বশতঃ স্থগিত ঘোষনা করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ড কতৃক শনিবার(১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ে বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা স্থগিত করা হয়। তবে বাংলা ২য় পত্রের সৃজনশীল(CQ) পরীক্ষা শনিবার (১৭ সেপ্টেম্বর) (সকাল ১১ টা থেকে শুরু হয়ে বেলা ১২-৪০ মিঃ) অনুষ্ঠিত হবে। স্থগিত বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার সময়- সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে জানা যায়।
যশোর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত স্মারক নং – পনি/ পিএ/১১৪/৬৭২ (তারিখ-১৬-০৯-২২ ইং) প্রেরিত পত্রের মাধ্যমে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি রুলী বিশ্বাস যোগাযোগ মাধ্যমে নিজস্ব প্রোফাইলে বিষয়টি সংশ্লিষ্ঠ সকলকে অবহিত করেছেন। তিনি চলমান এস,এস,সি ও সমমানের সকল পরীক্ষার্থীদের আর্শীবাদন্তে মঙ্গল কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন


