শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩জন নিহত: বাসে আগুন

বেনাপোল যশোর প্রতিনিধি: যশোরের পুলেরহাট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার দুই শিশুকন্যা নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের স্ত্রী এবং অপর এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে ঈদ উদযাপন শেষে শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহতরা হলেন- খুলনা জেলার মুজগুন্নী এলাকার বাসিন্দা রুবেল হোসেন (৩২) এবং তার দুই কন্যা সন্তান ঐশী (১০) ও তায়েবা (৪)।

আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮) এবং যশোর সদরের কৃষ্ণবাটি এলাকার পথচারী ওসমান (১৯)।

জানা যায়, রুবেল হোসেন তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে যশোর থেকে খুলনার মুজগুন্নীর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিকেলে তারা যশোরের পুলেরহাট মাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লোকাল বাস (ঢাকা মেট্রো ১৪-০২৫২) তাদের মোটরসাইকেলটিকে স্বজোরে ধাক্কা দেয়।

এই সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রুবেল হোসেন ও তার বড় মেয়ে ঐশী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে মারা যান। গুরুতর আহত অবস্থায় ছোট মেয়ে তায়েবাকেও উদ্ধার করা হলেও পরে সেও মারা যায়।

দুর্ঘটনার পর বাসচালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনে থাকা পথচারী ওসমানকে ধাক্কা দেয়, এতে তিনিও গুরুতর আহত হন।এই হৃদয়বিদারক ঘটনা এবং বাসচালকের পালিয়ে যাওয়ার চেষ্টায় প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনতা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে।

তারা ধাওয়া করে বাসটিকে আটকানোর পর সেটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। যশোর কোতয়ালী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করেন।

পুলিশ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। গুরুতর আহত জেসমিন ও ওসমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাজী বাবুল জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান