মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান

যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিক্ষক ও সাংবাদিক মোঃ আছাদুজ্জামান।

বুধবার (১৭ জুন ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকদের সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ আছাদুজ্জামান সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্থানীয় ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন।

নির্বাচিত মোঃ আছাদুজ্জামান শহীদ স্মরণী ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, দৈনিক যশোর পত্রিকার স্থানীয় প্রতিনিধি এবং রাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা খাতুন।
তিনি জানান, অভিভাবকদের প্রত্যক্ষ অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এতে মোঃ আছাদুজ্জামান সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মোঃ আছাদুজ্জামান বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী-অভিভাবকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ