সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের নওয়াপাড়ায় সন্ত্রাসী হামলায় নিহত কলারোয়ার এক ব্যক্তি

যশোরের বানিজ্যিক শহর নওয়াপাড়ায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন আনিছুর রহমান (৬০) নামের সাতক্ষীরার কলারোয়ার এক ব্যক্তি। তিনি নওয়াপাড়ায় জয়েন্ট ট্রেডিং করপোরেশন লি.-এর সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সার ব্যবসায়ী।

বৃহষ্পতিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন রাত ১০টার দিকে নামাজে জানাজা সম্পন্ন হয়। এর আগে বুধবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক বর্বরোচিত সন্ত্রাসী হামলায় তিনি গুরুতর আহত হন।

আনিছুর রহমান সাতক্ষীরার কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের মৃত মুজিদ বক্স সরদার ওয়াজোর পুত্র।

মৃতের প্রতিবেশি কুশোডাঙ্গা গ্রামের মাজহারুল ইসলাম মুক্তাসহ স্থানীয়রা জানান, আনিছুর রহমান দীর্ঘ বছর যাবৎ যশোরের নওয়াপাড়ায় সার, মিল, ফ্যাক্টারিসহ বিভিন্ন ব্যবসা করে সেখানেই বসবাস করতেন। সেখানে জমি কিনে মার্কেটও নির্মান করেছিলেন। বুধবার বিকেলে সেই মার্কেটের সামনে বসে ছিলেন আনিছুর রহমান। সেসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখানকার স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করে। বৃহষ্পতিবার ভোরে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এদিন রাত ১০টার দিকে কলারোয়ার কুশোডাঙ্গায় নামাজে জানাজা সম্পন্ন হয়।

নওয়াপাড়ায় মার্কেটের জমি নিয়ে বিরোধের জের ধরে তার উপর হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম

শামসুর রহমান লালটু : সাতক্ষীরার কলারোয়ায় বানিজ্যিকভাবে ১০ বিঘা জমিতে ড্রাগন ফলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা

কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এক প্রস্তুতিমূলকবিস্তারিত পড়ুন

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

নাগরিক অধিকার সুরক্ষা, আইনগত সহায়তা কার্যক্রম জোরদার এবং মানবাধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগবিস্তারিত পড়ুন

  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান