সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে যত্রতত্র মাংস বিক্রিতে পরিবেশ দূষণ, দুর্গন্ধে ভোগান্তি

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে যেখানে-সেখানে পোল্ট্রি মুরগির মাংসসহ গরু-ছাগলের মাংস বিক্রি করায় বাজারের পরিবেশ মারাত্মক ভাবে দুষিত হচ্ছে। দূর্গন্ধে রাস্তায় চলাচল করা পথচারীরা চরম ভোগান্তিতে রয়েছে।

সরেজমিনে দেখা গেছে- রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়, স্কুল রোড, থানার মোড়সহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ সড়কের পাশে পোল্ট্রি মুরগি ও গরুর মাংস বিক্রি দোকান রয়েছে। এই দোকানের আশপাশ দিয়ে চলাচলরত মানুষ দূর্গন্ধে অতিষ্ঠ হচ্ছে। বিশেষ করে পোল্ট্রির দোকানের বর্জ্য পদার্থ পঁচে মশা, মাছি জন্ম নিয়ে ছাড়াচ্ছে রোগ জীবানু।
এছাড়াও রাস্তার ধারে খোলা জায়গায় মাংস বিক্রয় করার কারণে ধুলাবালি উড়ে পড়ছে মাংসের উপর। যা খেয়ে নানা রোগাক্রান্ত হচ্ছে ক্রেতা সাধারণ।

স্থানীয়রা জানান, ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা করার পর পশু জবাইয়ের সরকারি নিয়ম থাকলেও, সেটা মানছে না মাংস ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভুমিকা পালন করায় সরকারি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মাংস ব্যবসায়ীরা দেদারছে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা।

যেখানে মাংস বিক্রি করা হয়, তার আশেপাশে কুকুরের অবাধ বিচারণ লক্ষ করা যায়। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথা ব্যাথা নেই।
বিষয়টির দিকে নজর দেয়ার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে রাজগঞ্জবাসি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত