যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজা গাছগুলোর আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মশ্বিমনগর ইউনিয়নের চাকলা মাঠপাড়া এলাকায় মাফুজা বেগমের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনা থেকে প্রায় ৭ হাত লম্বা আকৃতির ৪৫টি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাফুজা বেগম চাকলা মাঠপাড়া এলাকার সালমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাফুজা বেগমের বাড়ি থেকে মোট ৪৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তিনি নিজ বাড়িতে অবৈধভাবে গাঁজার চাষ ও পরিচর্যা করে আসছিলেন।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাফুজা বেগমের বাড়ি থেকে প্রায় ৭ হাত লম্বা ৪৫টি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে গাঁজার চাষ করে আসছিলেন।
তিনি আরও বলেন, স্বামীর অনুপস্থিতির সুযোগে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত মাফুজা বেগমকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মণিরামপুর থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন


