বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনায় প্রাণ হারানো শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯) বস্টনের এমআইটি’র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শাকিল আলী (১৯) ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্প্যুটার সায়েন্সের ছাত্র।

শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন।

দুর্ঘটনা কবলে পড়া গাড়িতে (জীপ) থাকা তাদের আরও ৩ সহপাঠী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮)। গাড়িটি চালাচ্ছিলেন যসোয়া।

নিউজার্সি স্টেটের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশের পক্ষ থেকে জানা যায়, বাংলাদেশি অধ্যুষিত নিউজার্সির প্যাটারসন শহরের ২৩ রুট এবং উডহ্যাল রোডে একটি মার্সিডিজ গাড়ির সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই শাহরিয়ারের মুত্যু হয়েছে। গুরুতর অবস্থায় নিকটস্থ সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা শাকিলের মৃত্যুর তথ্য জানান। অন্যরা একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে রবিবার দুপুরে প্রাপ্ত সংবাদে জানা গেছে।

নিহত শাহরিয়ারের মা-বাবা সিলেটের এবং শাকিলের মা-বাবা পাবনা থেকে যুক্তরাষ্ট্রে এসে বসতি গড়েছেন বলে প্যাটারসন সিটির বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম জানিয়েছেন।
সালাম উল্লেখ করেন যে, হতাহতরা গত বছর প্যাসেইক কাউন্টি টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন করেছেন।
ভিকটিম পরিবারের উদ্ধৃতি দিয়ে এম এ সালাম আরো জানান, ৫ বন্ধু নিকটস্থ একটি দোকানে আইসক্রিম কিনতে যাবার পথেই এই দুর্ঘটনার শিকার হন।

উল্লেখ্য, নিহত শাহরিয়ার উদ্দিন আহমেদ ‘সবুজ বাংলা’ টিভির টেকনোলজি ডিরেক্টর ছিলেন। প্যাটারসন এলাকার কংগ্রেসম্যান বিল প্যাসক্রলের নামে তিনি একটি অনলাইন টিউটোরিং এ্যাপ চালু করেছেন হোমওয়ার্কে সহযোগিতার জন্যে। অপরদিকে শাকিল আলী ছিলেন ইউনিভার্সিটিতে চালু ‘ফিউচার বিজনেস লিডারস অব আমেরিকা’র প্রেসিডেন্ট। এটি হচ্ছে ইউনিভার্সিটির নেতৃস্থানীয় একটি কর্মসূচি, যেটি রবোটিক্স এবং ইঞ্জিনিয়ারিং ক্লাবের পরিপূরক। অ্যামাজনের ইন্টার্ন হিসেবে কর্মরত শাকিল ট্রেজারার ছিলেন ‘রোহ ক্যাপ্পা অনর সোসাইটি’র।

এদিকে, নিহতদের দাফন-কাফন এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক সহযোগিতার অভিপ্রায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ৫ জনের বন্ধুরা ‘গো ফান্ড ফর মী’ একাউন্ট খুলেছেন। ৩০ হাজার ডলার সংগ্রহের লক্ষ্য নির্দ্ধারণ করে খোলা এই একাউন্টে রোববার দুপুর পর্যন্ত ২৫৬ জন ছাত্র-ছাত্রী ১৫৫৪৫ ডলার দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর অফিস জানায় যে, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে কারো কিছু জানা থাকলে ১-৮৭৭-৩৭০-৭২৭৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নিহত দু’বন্ধুর লাশ রবিবার পর্যন্ত মর্গে রয়েছে। ময়না তদন্তের পর তা স্বজনের কাছে হস্তান্তরের পরই জানাযার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান এম এ সালাম।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায়বিস্তারিত পড়ুন

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর বিচার এবং ক্ষেত্র প্রস্তুতেরবিস্তারিত পড়ুন

  • ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
  • বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
  • স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা