শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে গুলিবর্ষনে ১৯ শিশু শিক্ষার্থীসহ নিহত ২১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

টেক্সাস অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট ফর পাবলিক সেফটির বরাতে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) সাউথ টেক্সাসের উভালদে শহরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শোক জানাতে দেশটির জাতীয় পতাকা ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন গণমাধ্যম সূত্র জানা গেছে, বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

পুলিশ বলছে, সাউথ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ হামলা হয়েছে। বন্দুকধারীর নাম সালভাদর রামোস। ১৮ বছর বয়সী রামোস পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

এক সংবাদ সম্মেলনে অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবোট বলেন, হামলার সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারী সালভাদর রামোস একটি গাড়িতে করে স্কুলে আসেন। সে সময় তার কাছে একটি বন্দুক ও আরেকটি রাইফেল ছিল বলেও ধারণা পুলিশের।

উভালদ পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের বয়স সাধারণত ৭ থেকে ১০ বছরের মধ্যে।

গেলো কয়েক বছরে যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। এর আগে ২০১২ সালে কানেটিকাটে একটি স্কুলে হামলার ঘটনায় ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়। এছাড়া ২০১৮ সালে আরেক হামলায় ১৭ শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন। চলতি বছরও দেশটির একাধিক অঞ্চলের স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে।
সুত্র:-৭১টিভি

একই রকম সংবাদ সমূহ

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানের নাগরিকরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতেরবিস্তারিত পড়ুন

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহামবিস্তারিত পড়ুন

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি