সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে চার্চে বাইবেল সরিয়ে পড়ানো হয় ম্যারাডোনার আত্মজীবনী

না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি ফুটবলার দিয়োগো ম্যারাডোনা।
বুধবার ইহকালের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান।

জীবন্ত ম্যারাডোনাকে আর্জেন্টাইনরা মনে-প্রাণে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে রেখেছিলেন।

আর্জেন্টাইনদের মনে ম্যারাডোনার অবস্থানটি কোন স্থানে, তার এ ব্যতিক্রম উদাহরণ হচ্ছে ম্যারাডোনাইয়ান চার্চ।

চার্চটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে ম্যারাডোনার ৩৮তম জন্মদিনে।

এই চার্চটি আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স থেকে ২০০ কিলোমিটার দূরে রোজারিওতে। এখানে ভক্তরা ১০ নম্বর জার্সি পরে। বাইবেলকে সরিয়ে পড়ানো হয় ম্যারাডোনার আত্মজীবনী।

সারা বিশ্বে দুই লাখ ভক্তসংখ্যা এই চার্চের।

চার্চের ট্রাস্টি বোর্ডে রয়েছেন আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার আলেজান্দ্রো ভেরন। তিনি তার স্মৃতিচারণে বলেন, একবার ২৯ অক্টোবর মাঝরাতে একটা ফোন পান ভেরন। ট্রাস্টি বোর্ডের এক সদস্যই তাকে ফোন করে বলেন, ‘মেরি এক্স-মাস’।

ভেরন বলেন, ‘মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? আজ তো সবে ৩০ অক্টোবরে পড়লাম। ’

ফোনকারী অবিচলিত, ‘ঠিক তাই। আমাদের যিশু তো ৩০ অক্টোবরই জন্মেছেন। ’ এ থেকেই অনুমান করা যায় আর্জেন্টিনার জনমনে কেমন ছিল ম্যারাডোনার অবস্থান।

১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ হজম করতে হয়েছিল ইংল্যান্ডের সর্বকালের সেরা গোলকিপার শিলটনকে।

ওই ম্যাচে ম্যারাডোনার দ্বিতীয় গোলটি ক্লাসিক। আর্জেন্টাইন গ্রেটের জোড়া গোলে ইংল্যান্ড হেরে ছিটকে পড়েছিল বিশ্বকাপ থেকে।

ম্যারাডোনার ভাষায়, প্রথম গোলটিকে আমি ‘ঈশ্বরের হাত’ হিসেবে অভিহিত করেছিলাম। কেন করেছিলাম তার ব্যাখ্যায় যাচ্ছি। ব্যাখ্যাটা খুবই সরল। ঈশ্বরই তো আমাদের হাত দিয়েছেন। আর আমি ঈশ্বর-প্রদত্ত ওই হাত ব্যবহার করেই গোলটা করেছিলাম। ওটা ঈশ্বরের হাতের গোল নয় তো কী!’

তথ্যসূত্র: ফক্সনিউজ, ইসেনসিয়ালি স্পোর্টস

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা