রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যোগ দিলেন কলারোয়া থানার নতুন ওসি খায়রুল কবির

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন আলহাজ্ব মীর খায়রুল কবির।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ওসি (তদন্ত) হারান চন্দ্র পালের নিকট থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
বিদায়ী ওসি শেখ মুনীর-উল-গীয়সের স্থলাভিষিক্ত হয়েছেন মীর খায়রুল কবির।

এর আগে তিনি ঢাকা রেঞ্জের সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া ভোলা সহ দেশের বিভিন্ন থানায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

তার গ্রামের বাড়ি পটুয়াখালি জেলার বাউফল উপজেলায়।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান নিয়ে সংসার জীবন যাপন করছেন বলে জানা যায়।

নবাগত ওসি যোগদান করলে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, এসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

দুপুরে মুসল্লিদের উদ্দেশ্যে জুম্মা নামাজপূর্ব বক্তব্যের মাধ্যমে থানা জামে মসজিদের সভাপতির দায়িত্ব বুঝে নেন নবাগত ওসি।

সন্ধ্যারাতে তিনি উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন।

কলারোয়ার সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবির।

এদিকে, বিদায়ী ওসি শেখ মুনীর-উল-গীয়াসের মতোই কলারোয়া থানায় দুর্নীতিমুক্ত, মানবিক ও আস্থার পরিবেশ অব্যাহত রাখতে নবাগত ওসি মীর খায়রুল কবির প্রচেষ্টা চালাবেন বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন।
শেখ মুনীর-উল-গীয়াস বর্তমানে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন