মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রমজান আমাদের শেখায় ন্যায় প্রতিষ্ঠা ও মানুষের পাশে দাঁড়াতে : এমপি আজীজুর রহমান

রমজানের আসল বার্তা হলো একে অপরের প্রতি সহানুভূতি, সাহায্য ও সচেতন দায়িত্ববোধ। রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। এই মাস আমাদের শেখায় কীভাবে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা যায়, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া যায় এবং মানবকল্যাণ নিশ্চিত করা যায়। আমরা চাই এমন একটি সমাজ যেখানে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় থাকবে বললেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

রোববার বিকেলে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে বাগআঁচড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু ইফতার করা নয়, রমজানের প্রকৃত শিক্ষা হলো একে অপরের পাশে থাকা এবং সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠায় এগিয়ে আসা।

বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালির সভাপতিত্বে এবং সেক্রেটারি তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান ও ইঞ্জিনিয়ার তৈয়বুর রহমান জাহাঙ্গীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সদস্য অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, শংকরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নিছার উদ্দীন, শার্শা উপজেলা জামায়াতের শুরা সদস্য ইসমাইল হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন টিম সদস্য মাস্টার নজরুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রশিবির (দক্ষিণ)-এর নেতা মাহির হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী