বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রমজানে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে রোজাদার কালিগঞ্জ বাসীর ভোগান্তি

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্যকে নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুৎ এর আওতা ভুক্ত হলেও পবিত্র রমজানের প্রথম দিনে সকাল থেকে দিনব্যাপী উপজেলার অধিকাংশ ইউনিয়নে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে রোজাদার মুসল্লিরা ভোগান্তির মধ্যে রোজা পালন করেছে।

রহমত, বরকত, নাযাত ও মাগফিরাতের বার্তা নিয়ে বছর ঘুরে মুসলিম জাতি আবারও পেলো পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসে পরিশুদ্ধ হওয়া ও মহান আল্লাহর নৈকট্যলাভের আশায় মানুষ ইবাদতের মাধ্যমে প্রতিটি রমজান পার করার আশা নিয়ে যখন ব্যস্ত ঠিক তখনি একদিকে গ্রীষ্মের খরতাপ অন্যদিকে রোজার প্রথম দিনে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জন জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এনিয়ে উপজেলা ব্যাপি প্রতিটি মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার ২০২২ পাওয়ার বিষয়ে গত ২৪ মার্চ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, শতভাগ বিদ্যুতায়নের পর এখন বড় চ্যালেঞ্জ নিরবিচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ। রোজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের কথাও জানান মন্ত্রী। কিন্তু প্রতিমন্ত্রীর এই বক্তব্যর বিপরীতে রমজানের প্রথম দিন উপজেলাবাসী অতিবাহিত করেছে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাটে।

রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না দিতে পারায় বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছে উপজেলা তথা জেলার সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর