সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে অসহনীয় মাত্রায় শব্দদূষণ, কিছুতেই রোধ করা যাচ্ছে না

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে কিছুতেই রোধ করা যাচ্ছে না শব্দদূষণ। শব্দ দূষণ অতিরিক্ত মাত্রায় ছাড়িয়েছে। দূষণরোধে সরকারী ভাবে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় মারাত্মক ক্ষতির সম্মুখিন হচ্ছেন স্কুল, কলেজ পড়–য়া শিক্ষার্থীরা ও বয়স্করা। শব্দদূষণজনিত স্বাস্থ্যঝুঁঁকিতে পড়ছে রাজগঞ্জবাসী।

রাজগঞ্জে বিশেষ করে গাড়ীর হাইড্রোলিক হর্ন ব্যবহার, অনিয়ন্ত্রিত যান চলাচল ও উচ্চ স্বরে মাইকিং এই দূষণের প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন- শব্দদূষণ শিশু, অন্তঃসত্ত্বা ও হৃদ্রোগীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। যশোর, পুলেরহাট, রাজগঞ্জ, ত্রিমোহনী, খোরদো ও কুমিরা সড়কে ভারী যানবহন চলাচলের চাপ বেশি। এই সড়কের মাঝে রয়েছে প্রাচীন বাণিজ্যিক ও পর্যটন শহর রাজগঞ্জ।

ভারী যানবহনগুলো রাজগঞ্জ বাজারের উপর আসলে উচ্চ শব্দে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে চালকেরা। এতে মারাত্মক ক্ষতির সম্মুখিন হয় কোমলমতি শিক্ষার্থী ও বয়স্কদের। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুসারে নীরব এলাকায় উচ্চ শব্দে হাইড্রোলিক হর্ন বাজানো এবং মাইকিং করা নিষিদ্ধ করা হয়। এ বিধিমালা লঙ্ঘন করছে গাড়ী চালকেরা। স্থানীয়রা, এপ্রতিনিধিকে জানান- শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ ও পুলিশ প্রশাসন কাজ করলে উচ্চ শব্দে শব্দ দূষণ বন্ধ করা সম্ভব। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিশেষজ্ঞরা বলেন- উচ্চমাত্রার শব্দ মানবদেহে রক্তচাপ ও হৃৎকম্পন বাড়িয়ে মত্যুঝুঁকি পর্যন্ত তৈরি করতে পারে। এছাড়া শ্রবণশক্তি কমে যাওয়া এবং বধির হওয়ার মতো অবস্থারও সৃষ্টি হতে পারে। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। শিশুরা অমনোযোগী হয়ে পড়ে লেখাপড়ায়।

বিশেষজ্ঞরা আরও বলেন- অনেক সময় শব্দদূষণের কারনে কানের টিস্যুগুলো আস্তে আস্তে বিকল হয়ে পড়ে। এছাড়া মাত্রাতিরিক্ত শব্দ স্নায়ু দুর্বল করে, মাথা যন্ত্রণা, অস্থিরতা ও কর্মদক্ষতা কমিয়ে দিতে পারে। স্থানীয় হাইস্কুল শিক্ষক মোঃ মাসুদ কামাল বলেন- হাইড্রোলিক হর্ন, যানবাহনে মাত্রাতিরিক্ত শব্দ ও মাইকিং বন্ধে এখনই সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ না নিলে রাজগঞ্জে শব্দদূষণ আরও ভয়াবহ আকার ধারণ করবে।

শব্দদূষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতাও বাড়াতে হবে। স্থানীয় অভিভাবকেরা বলেন- শব্দ দূষণ নিয়ন্ত্রণে না আসলে বা বন্ধ না হলে (আমাদের সন্তান) স্কুল, কলেজের শিক্ষার্থীরা রাজগঞ্জ বাজারে অবস্থান নেবে। ঝাঁপা ইউনিয়নের ইউপি সদস্য তাজু হোসেন, খালেদুর রহমান টিটো ও আব্দুর রাজ্জাক বলেন- শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করা ছাড়া এই দূষণ রোধ সম্ভব না। পাশাপাশি প্রশাসনেরও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বাওড় থেকে মহসিন মোল্লা (২৫) নামের একবিস্তারিত পড়ুন

রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা

যেকোন মৌসুমেই মাঠে থেমে থাকে না কৃষকের কর্মযজ্ঞ। সব প্রতিকূলতাকে উপেক্ষা করেবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!