মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

রাজগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস উদযাপন উপলক্ষ্যে রোববার সকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ।
আলোচনা সভায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নূরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এসএম জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, মোঃ গোলাম রসুল, মোঃ ওয়াজেদ আলী, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আব্দুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, সিনিয়র শিক্ষক মোঃ জামশেদ আলী, মোঃ রবিউল ইসলাম, মার্জিয়া খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আসাদুজ্জান ও গীতা থেকে পাঠ করেন সিনিয়র শিক্ষক শ্যামল কুমার বিশ্বাস।
আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি ও দেশের গান প্রতিযোগিতা হয় এবং অংশগ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি, অতিথিবৃন্দ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
অনুরুপ ভাবে রাজগঞ্জ ডিগ্রী কলেজে, রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, রাজগঞ্জ মডেল মাদ্রাসায়, রাজগঞ্জ এডাস মডেল স্কুলে ও সান প্রি-ক্যাডেট স্কুলে ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস যথাযোয্য মর্যাদায় উদযাপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক