সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বেড়েছে কাঁচামরিচের দাম

যশোরের মনিরামপুরের রাজগঞ্জে দাম বেড়েছে কাঁচামরিচের। রাজগঞ্জ বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে।

জানা যায়, এবছর আবহাওয়া অনুকুলে না থাকায় ব্যাহত হয়েছে কাঁচা মরিচের উৎপাদন। গোড়া পচা রোগে আক্রান্ত হয়েছে মরিচ খেত। ইতোমধ্যে অধিকাংশ জমির মরিচ মরে যাচ্ছে।
রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের শাহপুর ও ঝাঁপা গ্রামে কাঁচামরিচ উৎপাদন বেশি হয়। এ দুই গ্রামের কাঁচা মরিচের নাম ডাকও রয়েছে অঞ্চল জুড়ে।

রাজগঞ্জ বাজারে মরিচ বিক্রি করতে আসা শাহপুর গ্রামের আব্দুস সালাম বলেন- মরিচ চাষে এবারে লোকসান গুনতে হচ্ছে। আশা করছিলাম ভালই আয় হবে কিন্তু গোড়া পচা রোগে সব শেষ।

এদিকে রাজগঞ্জের শাহপুর, নোয়ালী, দোদাড়িয়া ও ঝাঁপা গ্রামের কয়েকজন মরিচ চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়- আবহাওয়া অনুকূলে না থাকায় মরিচ চাষ ভালো হয়নি। ইতিপূর্বে অধিকাংশ মরিচগাছের গোড়া পচে মরে যাচ্ছে। এজন্য উৎপাদন কম, দাম বেশি। দাম বেশি হলেও খরচের টাকা উঠছে না।

ঝাঁপা ইউনিয়ন উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র বলেন- রাজগঞ্জ এলাকার মাটির গুণাগুণ মরিচ চাষের উপযোগী হওয়ায় উৎপাদন ভালো হয়। কিন্তু চলতি মৌসুমে গোড়া পচা রোগের প্রকোপ বেড়েছে। ফলে মরিচে ছত্রাক জনিত কীটনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের