বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে খাবার তৈরি, বাসি ও পচা খাবার পুনরায় গরম করে পরিবেশন এবং খাবারের ওপর মাছি-মশার অবাধ বিচরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে- রাজগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত টিপু হোটেলের রান্নাঘর ঝাঁপা ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত বাথরুমের হাউজের ওপর স্থাপন করা হয়েছে। সেখানেই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন খাবার প্রস্তুত করে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও রাজগঞ্জ বাজারের অধিকাংশ হোটেলের রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। বিভিন্ন মিষ্টির দোকানে খোলা অবস্থায় রাখা মিষ্টির ওপর মাছি ও মশা উড়তে দেখা যায়, যা ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

সম্প্রতি রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে ছত্রাকধরা নষ্ট দই থেকে চামচ দিয়ে ছত্রাক সরিয়ে তা বিক্রির একটি ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এ ঘটনায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে, বাজারের একাধিক হোটলের বিরুদ্ধে পচা ও বাসি খাবার পুনরায় গরম করে নতুন খাবার হিসেবে বিক্রির অভিযোগও পাওয়া গেছে। সচেতন মহলের দাবি, এ ধরনের খাদ্য গ্রহণের ফলে ডায়রিয়া, ফুড পয়জনিং, আমাশয়, টাইফয়েডসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন- বাজারের হোটেল ও রেস্তোরাঁগুলোর খাদ্যমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রায় নেই বললেই চলে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও স্বাস্থ্যবিধি পরিদর্শনের দাবি জানিয়েছেন তারা।

সচেতন মহলের মতে- জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন