রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের হরিহরনগরে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে পেঁপে

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগ ইউনিয়নে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে পেঁপে। এতে করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। এ কারণে চাষিরা অন্যান্য ফসলের পাশাপাশি পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

সরেজমিনে দেখা গেছে, রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের মদনপুর, সালামতপুর, শৈলী, এনায়েতপুর, খাটুরা, মধুপুর, কায়েমকোলা ও মুক্তারপুর এই ৮টি গ্রামে বাণিজ্যিক ভাবে চাষ হয় পেঁপে।

পেঁপে চাষি হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের নিছার আলী জানান- পেঁপে চাষ একটি লাভজন ফসল। এজন্য গ্রায় ১৫ বছর ধরে পেঁপে চাষ করি। এছাড়া এ গ্রামের অনেক চাষি পেঁপে চাষের দিকে ঝুঁকেছেন। তিনি প্রতিবছর ৩ বিঘা জমিতে পেঁপে চাষ করেন। তিনি আরো জানান- প্রথম বার পেঁপের চারা লাগানোসহ বিভিন্ন ধরনের পরিচর্যায় প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ক্ষেত থেকে পেঁপে বিক্রি করতে শুরু করেছেন তিনি। বর্তমানে প্রতিমণ পেঁপে ৪০০/৫০০ টাকা দরে বিক্রি করছেন। প্রতি ২০/২৫ দিন পরপর ক্ষেতে পেঁপে বিক্রি যোগ্য হয়। তাতে করে প্রতিবার ২০/২৫ মন পেঁপে বিক্রি করা যায়।

তিনি জানান- একবার চারা লাগালে ক্ষেত থেকে প্রায় ৩ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। এ ক্ষেত্রে পরবর্তী দুই বছর গাছের পরিচর্যায় খরচ খুবই কম লাগে। এছাড়া ঝড় বৃষ্টিতে গাছের ক্ষতি না হলে মোটামুটি লাভজনক ফসল ধরে নেওয়া যায়।

কৃষক আব্দুল কাদের জানান- পেঁপে একটি লাভজনক ফসল। তিনি এ বছর ৫ বিঘা জমিতে পেঁপে গাছ লাগিয়েছেন। চলতি বছরে এ ক্ষেত থেকে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন বলে ধারণা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষেত নষ্ট না হলে আগামীতে আরো বেশি লাভবান হবেন বলে আশা করছেন তিনি।

হরিহরনগর ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ রায় জানান- হরিহরনগর ইউনিয়ন ব্যাপি এ বছর ১৬০ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে।

কৃষি বিভাগ থেকে পেঁপে গাছের বিভিন্ন রোগের, যেমন-গাছের গোড়া পঁচা, পোঁকা বাহিত বিভিন্ন রোগ, ক্ষতিকারক ভাইরাস থেকে গাছকে মুক্ত রাখতে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হয়। এ ছাড়া পেঁপে গাছের খাদ্যের অভাব মেটাতে বিভিন্ন অনুখাদ্য প্রয়োগ করতে কৃষকদের পরামর্শ দে’য়া হয়ে থাকে। তাছাড়া পেঁপের পরাগায়নসহ ভালো ফলন পাওয়ার জন্য কৃষকদের প্রতিবিঘায় ২টি পুরুষ গাছ রাখার কথা বলা হয়ে থাকে।
রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের মাঠে মাঠে বিভিন্ন জাতের পেঁপে চাষ করা হয়। যার মধ্যে রয়েছে- বারি জাতের শাহিরাচি, কাশিমপুরি, হানিডিউ, পুশাজাজেন্ট। এসব জাতের পেঁপের চাষ করেছে এএলাকার চাষিরা।
পেঁপে কিনতে আসা ব্যাপারী মোঃ মোশাররফ হোসেন ও আক্তার হোসেন বলেন- আমরা চাষিদের ক্ষেত থেকে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা প্রতিমণ দরে পেঁপে কিনে থাকি। যা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার বাজারে বিক্রয়ের জন্য পাঠানো হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে জানাগেছে- পেঁপে চাষের সুবিধা হচ্ছে, জমিতে একবার চারা লাগালে ৩ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। এ ক্ষেত্রে প্রথম বছরের পর, পরবর্তী ২ বছর ক্ষেত পরিচর্যার খরচ খুবই কম লাগে। এতে কৃষকরা ব্যাপকভাবে লাভবান হয়। প্রাকৃতিক দুর্যোগ না হলে, এবছরও চাষিরা পেঁপে চাষে ব্যাপকভাবে লাভবান হবে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত