বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর ভিক্টোরি হোটেলে বিস্ফোরণ, আহত ৩

রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক হোটেলে বিস্ফোরণের ঘটনায় তিন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হোটেল ভিক্টোরি পঞ্চম তলার একটি কক্ষে এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে হোটেলটির ৪০৫ ও ৪০৬ নম্বরের দুটি কক্ষ সম্পূর্ণ বিদ্ধস্ত হয়। দুটি কক্ষের মাঝের দেয়াল ও আশপাশের আরও দুটি দেয়াল ভেঙ্গে পড়ে। অন্যদিকে বাইরের দিকে থাকা দুটি জানালার কাঁচ ভেঙ্গে রাস্তায় আছড়ে পড়লে তিনজন পথচারী আহত হন।

হাসপাতাল কর্তৃপক্ষ বিস্ফোরনের কারণ জানাতে না পারলে হোটেলের ভেতরে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে।

এদিকে, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পরিদর্শন করে। বিস্ফোরণের কারণ তারাও জানাতে পারেনি। তবে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, কক্ষের গোসলখানায় পানি গরম করার গিজার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

একই রকম সংবাদ সমূহ

সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর

২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ছয় বছরে সারা দেশেবিস্তারিত পড়ুন

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন

  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী