রেলওয়ে অক্সিজেন এক্সপ্রেসে বাংলাদেশে অক্সিজেন পাঠালো ভারত


ভারতীয় রেলওয়ের অক্সিজেনের এক্সপ্রেস মাধ্যমে প্রথমবারের মতো ১০টি কন্টেইনারে ২০০ এমটি লিকুইড মেডিক্যাল অক্সিজেন বাংলাদেশে এলো। চলতি বছর ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম বাংলাদেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। ভারতের অভ্যন্তরে এই ধরণের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল।
শনিবার ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য জানিয়েছে।
এদিনে ভারতের সাউথ ইস্টার্ন রেলওয়ের আওতায় ট্রেনটি বাংলাদেশের বেনাপোলে পৌঁছে। চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ বাড়াবে বলে আশা করা হচ্ছে। দেশের চলমান কোভিড সংক্রমণ মোকাবিলায় ভারতে সহযোগিতা হিসেবে এই আক্সিজেন বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।
এর আগে ঈদের দিন ২১ জুলাই পেট্রাপোল দিয়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশে প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী ১১ টি ট্যাঙ্কার পাঠানো হয়। বাংলাদেশের হাসপাতালে তরল অক্সিজেনের সংকটপূর্ণ অবস্থা বিবেচনা করে বেনাপোল সীমান্তে গ্রিন করিডোর চালু করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন


