বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সামেক হাসপাতালে অক্সিজেন সরবরাহে বিঘ্ন

রোগীর মৃত্যুতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবী সাতক্ষীরা নাগরিক কমিটির

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সরবরাহে বিঘœতায় রোগীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, তিনদিন পূর্ব থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের সরবরাহ কমে আসায় মিটারে সিগন্যাল পাওয়া যায় বলে আমরা জানতে পেরেছি। কিন্তু তারপরও কতৃপক্ষ যথাসময়ে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করেনি। অক্সিজেন অভাবে বুধবার সন্ধ্যায় ছটফট করতে করতে পরপর ৭ থেকে ১০ জন রোগীর মৃত্যুর পর অক্সিজেনের ট্রাক এসে সরবরাহ নিশ্চিত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় কতজন রোগী মারা গেছে তা নিয়েও ধ্র¤্রজালের সৃষ্টি হয়েছে। যদিও তাৎক্ষণিক কোন কোন রোগীর স্বজনরা বাইরে থেকে অক্সিজেন এনে তাদের স্বজনদের জীবন রক্ষা করে।

নাগরিক নেতৃবৃন্দ আরো বলেন, গত এক মাসের মধ্যে ৩/৪ জন চিকিৎসক ছাড়া আর কোন চিকিৎসককে মেডিকেল কলেজের কোন ওয়ার্ডে যেতে দেখেননি কোন রোগী বা তাদের স্বজনরা। হাতে গোনা ৩/৪ জন চিকিৎসক ও ইন্টানি চিকিৎসকরা ২৪ ঘন্টা পরিশ্রম করে মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা বাঁচিয়ে রাখলেও অন্যারা বেসরকারী ক্লিনিক হাসপাতাল নিয়ে ব্যস্ত। মেডিকেল কলেজের সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট কখনো পূর্ণ করা হয় না। ট্রাকে অক্সিজেন এনে অর্ধেক প্লান্টে দিয়ে বাকি অর্ধেক ঐ ট্রাকেই ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। সিলিন্ডারেও অর্ধৈক অক্সিজেন ভরা হয়। এসব অভিযোগ এখন ভিতরের লোকজনই বলাবলি করছে। একটি চক্র এভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে হরিলুটের আখড়ায় পরিণত করে প্রকারন্তে রোগীদেরকে বেসরকারী হাসপাতাল ক্লিনিকে যেতে উৎসাহিত করছে। এমনকি টাকা নিয়ে রোগী ভর্তির মত অভিযোগও আমরা শুনতে পাচ্ছি।

এমতাবস্থায় আমরা সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে অক্সিজেন সরবরাহে বিঘ্নতার কারনে রোগীর মৃত্যুসহ অন্যান্য ঘটনার উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবী জানাচ্ছি।

জেলা নাগরিক কমিটির পক্ষে বিবৃতিদাতারা হলেন- সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. আনিসুর রহিম, যুগ্ম আহবায়ক, এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা জেএসডি’র নেতা সুধাংশু শেখর সরকার, বিশিষ্ঠ রাজনীতিবীদ শেখ হারুণ অর রশিদ, জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ তপন, জেলা জাসদ সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিশ আলী, জেলা সিপিবি সভাপতি আবুল হোসেন, বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক এড. আল মাহামুদ পলাশ, আসাদুজ্জামান লাভলু, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, এড. মুনির উদ্দিন, শেখ মনিরুজ্জামান, মোহন কুমার মন্ডল, মরিয়ম মান্নান, মটর শ্রমিক নেতা রবিউল ইসলাম, মহব্বত আলী, ভূমিহীন নেতা কওসার আলী, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, সাহিত্যিক গাজী শাহজাহান সিরাজ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন

  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’