বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউনের ৫ম দিন কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৮জনকে জরিমানা

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের পঞ্চম দিন কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে অর্থিক জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (৯ এপ্রিল) বিকালে পৌরসদরের বাজারের বিভিন্ন স্থানে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও আইন অমান্য করায় ৮ জনকে বিভিন্ন অংকে ১৫ হাজার ৫০০ শত টাকা জরিমানা করেন।

এ সময় মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার প্রচারণাও চালানো হয়।

সেসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর কাউন্সিলর শফিউল আজম, ব্যবসায়ী নেতা আশফাকুর রহমান সোহেল সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আইনগত সহায়তা করেন বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা সঠিকভাবে পালন, নিজেকে নিরাপদ ও অপরকে নিরাপদ রাখতে সহযোগীতাসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার