মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউনের ৬ষ্ঠ দিনে জনশূন্য কলারোয়া, ইউপি নির্বাচন স্থগিত

কলারোয়ায় কঠোর অবস্থানে থেকে সপ্তাহ ব্যাপি লকডাউনের ৬ষ্ঠ দিন অতিবাহিত হয়েছে।

এদিকে, করোনার ভয়াবহতায় জেলা প্রশাসন পুনরায় আগামি ১৭ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে।

আর উদ্বেগজনকভাবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামি ২১ জুন উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পৌর বাজারে কেবল মাত্র মুদি দোকান, মাছ ও সবজি বাজার খোলা থাকতে দেখা গেছে। প্রধান সড়কসহ একাধিক রাস্তায় খুব সীমিত সংখ্যক ইজিবাইক, মটরসাইকেল, ট্রলি, নসিমন, ব্যাটারিচালিত মোটর ভ্যানসহ মিনি পরিবহন চললেও জরুরী প্রয়োজন ছাড়া কোন পথচারীকে তেমন রাস্তায় দেখা যায়নি। তবে চলতি পথচারীদের মধ্যে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে তিরস্কারসহ জরিমানা করা হয়।

এদিন বৃষ্টির মাঝে কলারোয়া পৌর সদরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেনসহ সংশ্লিষ্টরা।
উপজেলার ১২টি ইউনিয়নে পুলিশিং বিটের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা লকডাউন বাস্তবায়নে ছিলেন তৎপর।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত