মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

প্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরছেন বরেণ্য সাংবাদিক, উপস্থাপক শফিক রেহমান। অনুষ্ঠানটিতে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কয়েকটি অংশ থাকে। এর মধ্যে থাকে ওয়ার্ল্ড ওয়াইড ব্লকবাস্টার মুভি ক্লিপ, নেপথ্য বর্ণনা এবং অতিথির সাথে আলোচনা।

আবারও শুরু হতে যাওয়া অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে ছিলেন ক্যাপ্টেন রেজাউর রহমান। এ সময় ‘কাজের খোঁজ’ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক হিসেবে খ্যাত শফিক রেহমান বলেন, ‘আমার নামের সাথে একাত্মভাবে জুড়ে আছে ‘লাল গোলাপ’ নামটি। দেশে-বিদেশে বহু দর্শকের আকাঙ্খিত অনুষ্ঠান এটি। বাংলাভিশনে এর আগেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো। কিন্তু সচেতন মানুষরা জানেন ২০১৬ সালের ১৬ এপ্রিল বিশেষ পরিস্থিতিতে এই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবার আমি প্রিয় কাজে ফিরে আসতে পেরে সত্যিই আনন্দিত।

আশা করছি, বরাবরের মতো দর্শকরা তাদের ভালোবাসার ‘লাল গোলাপ’র সাথেই থাকবেন। স্বপরিবারে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন।’

তাহমিনা মুক্তার প্রযোজনায় ‘লাল গোলাপ’ প্রচার শুরু হবে ১ ডিসেম্বর থেকে। প্রতি সপ্তাহের রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনের পর্দায়।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়