সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত খবর, কী বলছে ভারত সরকার?

শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক বিষয় নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে। গত সপ্তাহে বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর আবারও বাংলাদেশকে নিয়ে ‘ভুয়া সংবাদে’ সয়লাব হয় ভারতীয় মিডিয়াগুলো।
তবে এসব খবরকে কেবল মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছে ভারত সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (২৯ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চরমপন্থী বাগাড়ম্বর, সহিংসতা ও উস্কানির ক্রমবর্ধমান ঘটনায় আমরা উদ্বিগ্ন। বাংলাদেশে হিন্দুসহ অন্য সব সংখ্যালঘুর ওপর নির্যাতনের ব্যাপারে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এই ঘটনাগুলোকে কেবল মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না।

তিনি বলেন, এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার- অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সমস্ত সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব পালন করতে হবে।

এদিকে, সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে ইসকন নিয়েও প্রশ্ন করেন সাংবাদিক। জয়সওয়াল বলেন, ইসকন একটি বিশ্বব্যাপী সুপরিচিত সংগঠন, যার সমাজসেবার একটি শক্তিশালী রেকর্ড রয়েছে। আমরা আবারও বাংলাদেশকে সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

চিন্মের মামলা নিয়ে তিনি বলেন, ব্যক্তির বিরুদ্ধে মামলা নিয়ে আমরা লক্ষ্য করেছি যে আইনি প্রক্রিয়া চলছে। আমরা আশা করি যে এই প্রক্রিয়াগুলো ন্যায্য, ন্যায্য এবং স্বচ্ছভাবে মামলাটি মোকাবেলা করবে এবং সংশ্লিষ্ট সকলের আইনি অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করবে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!