শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারী কলেজে নতুন ভবনের নির্মান কাজে হ্যামারিং পদ্ধতিতে

কলারোয়ায় শতাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান হুমকির সম্মুখীন

কলারোয়া উপজেলাধীন কলারোয়া সরকারি কলেজ এর নতুন ৬ ( ছয়) তলা ভবনের নির্মান কাজ প্রেসার   পদ্ধতির পরিবর্তে হেমারিং পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে।

এবিষয়ের কলারোয়া পৌরসভার ২নং ও ৩ নং ওয়ার্ডের কলারোয়া সরকারি কলেজ সংলগ্ন এলাকার অধিবাসীগণ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে চলেছে, হুমকির মধ্যে পড়েছে কয়েক শত বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ,

স্থানীয় ভুক্তভোগীরা সাংবাদিককে জানিয়েছেন আমরা এব্যাপারে কলারোয়া সরকারী কলেজের অধ্যক্ষকে হ্যামারিং পদ্ধতির পরিবর্তে প্রেসার সিস্টেমে কাজ করার দাবী জানিয়েছি। অধ্যক্ষ আমাদের বলেছেন- পদ্ধতি পরিবর্তন করার বিষয় আমার কোন হাত নাই। আপনারা একটি লিখিত অভিযোগ দায়ের করেন আমি যথাযথ মাধ্যমে পাঠিয়ে দিবো।

হ্যামারিং পদ্ধতিতে কাজ করার ফলে নির্মান প্রকল্পের চারিদিকে ৪ থেকে ৫ শত গজ পর্যন্ত ৫-৬ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে। কম্পনের ভয়ে স্থানীয় বাসস্ট্যান্ড মসজিদের মুসুল্লি নামাজ পড়তে গিয়ে আতঙ্কিত হচ্ছে। এ অবস্থায় চলতে থাকলে অতি শীঘ্রই আশ পাশের বসত বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান ও সকল স্থাপনা ধ্বসে পড়ার সমুহ সম্ভাবনা দেখা দিয়েছে।

তাই এর আশু সমাধানের জন্য স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসক সহ সকল উদ্ধর্তন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
এবিষয়ে কলারোয়া সরকারী কলেজের অধ্যক্ষের সাথে কথা হলে তিনি সাংবাদিককে বলেন-স্হানীয়দের আপত্তির কারনে সাতক্ষীরা ও ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমার মৌখিক কথা হয়েছে। আমাকে আস্থস্ত করা হয়েছে। টেস্ট পাইলিং শেষ হয়ে গেছে, মূল পাইলিং শুরু হওয়ার আগেই এর সমাধান হয়ে যাবে বলে আশাবাদী তারপরও স্হানীয়দের নিকট থেকে একটা লিখিত অভিযোগ পেলে আমি সেটা পাঠিয়ে কার্যকরী ব্যবস্থা নিবো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব