বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জনের মনোনয়ন জমা

বেনাপোল প্রতিনিধি: আগামী ২১ মে অনুষ্ঠাতব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য শার্শা উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অনলাইনে মনোনয়ন জমা দেয়ার পর ২১ এপ্রিল রবিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নয়ন কুমার রাজবংশী এর নিকট এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহারব হোসেন।

ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিন আলম বাদল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম মন্টু ও উপজেলা যুবলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক তরিকুল ইসলাম মিলন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা খাতুন সালমা ও নাজমুন নাহার।

মনোনয়নপত্র যাচাই ২৩ এপ্রিল মঙ্গলবার, প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২ মে এবং ভোট গ্রহন ২১ মে- ২০২৪ তারিখ অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিয়েবিস্তারিত পড়ুন

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ

প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানাবিস্তারিত পড়ুন

আ.লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেলে-পুষে নিরাপদে রাখছে বিএনপি নেতাকর্মিরা: নাহিদ ইসলাম

সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপি আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেলে পুষে নিরাপদে রাখছেবিস্তারিত পড়ুন

  • ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা
  • কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
  • তাহসিফ হত্যা : ‘প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন’, আবার রিমান্ডে দীপ
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন
  • সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী