সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় জামায়াত কর্মীকে পিটিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শায় ছেলেকে না পেয়ে বাবা আলী রসুল (৫০) নামে এক জামায়াত কর্মীকে পিটিয়ে জখম করেছে বিএনপির ব্যানারে আ.লীগ সন্ত্রাসীরা। স্থানীয়রা এসময় আলী রসুলকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

শুক্রবার (১ নভেম্বর) রাত ৮ টার দিকে লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আলী রসুল উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে জামায়েত ইসলামী। উপজেলার শিকারপুর বাজার প্রদক্ষিণ করে মিছিলটি বাজারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় জামায়াত নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, যারা এ হামলায় জড়িত অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়ন এর দূর্গাপুর ওয়ার্ডে একটি সাধারণ সভার অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভা শেষে প্রত্যেকে নিজ নিজ বাড়িতে ফিরে যায়।

এসময় ঐ এলাকার আজিত, ইকরাম, আতাউর, আল আমীন, মুন্না, আজগার, বিল্লাল ও কিতাবের নেতৃত্বে একদল সন্ত্রাসী জামায়াত কর্মী আব্দুল্লাহর বাড়িতে হা’ম’লা চালায়। তারা আব্দুল্লাহ কে না পেয়ে তার পিতা আলী রসুলকে রড দিয়ে পি’টিয়ে জখম করে। পরে এই ইউনিয়নে জামায়াতের কোন মিটিং করা যাবে না বলে হুংকার দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত আলী রসুল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শার্শা উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ জানান,জামায়াতের সাধারন সভা শেষে সবাই বাড়ি চলে গিয়েছিলো।পরে আ.লীগ আমলে সন্ত্রাস করে বেড়ানো ঐ সমস্ত সন্তাসীরা দুর্গাপুর গ্রামের আব্দুল্লাহকে খুজতে তার বাড়িতে যায়।তাকে না পেয়ে তার বাবা আলী রসুলকে রড দিয়ে পিটিয়ে আহত করে।তিনি এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস জানান,বিষয়টি আপনাদের মাধ্যমে শুনেছি।এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার