সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ালীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরের শার্শায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকালে শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামীলীগ শার্শা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন বাবলুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের শার্শা উপজেলা শাখার সহ-সভাপতি মিনহাজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও নাভারণ ডিগ্রি কলেজের সভাপতি নাজমুল হাসান।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সমৃদ্ধি এনেছে। সে সাথে বিশ্ব দরবারে মাথা উচু করে পরিচয় দেওয়ার অবস্থা সৃষ্টিসহ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ শার্শা উপজেলা শাখার উপদেষ্টা আজগর আলী, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, সাবেক ছাত্র নেতা ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ফেরদৌসী চৌধুরী রাজু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা যুগ্ন-আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান বিটনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক