সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বীরমুক্তিযোদ্ধা মরহুম নুর ইসলামের স্মৃতিতে শীতবস্ত্র বিতরণ

শাহারুল ইসলাম রাজ : যশোরের শার্শায় বীর মুক্তিযোদ্ধা নুরইসলাম এর স্মৃতিতে প্রথম ধাপে পাঁচশত দুস্থ মানুষের মাঝে শীতবস্তু (কম্বল) বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরো পাঁচশত শীতবস্ত (কম্বল) বিতরণ করা হবে বলে জানিয়েছেন তার পরিবার।

বুধবার (১ লা জানুয়ারি) সকালে বাগুড়ী বকুল তলায় অবস্থিত ৭ নম্বর কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুসের নিজ বাসভবনের সামনে এ শীতবস্তু (কম্বল) বিতরণ করা হয়।

এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা অসহায় দুস্থ নারী’ পুরুষদের হাতে শীতবস্তু (কম্বল) তুলে দেন’ সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরইসলাম এর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম লালটু।

বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরইসলাম শার্শা উপজেলার ভবানীপুর গ্রামের আবজার আলী বিশ্বাসের ছেলে। তিনি ৭ নম্বর কায়বা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।

এ কম্বল বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির সদস্য মো. মশিয়ার রহমান, সদস্য শহিদুল ইসলাম, থানা সদস্য ও কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ন- আহবায়ক তাজউদ্দীন আহমেদ,আব্দুর রশিদ, বেতলতা বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না, শার্শা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনি, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান, বিএনপি নেতা আখতারুজ্জামান, হাসানুজ্জামান,মন্টুসহ শার্শা থানা ও কায়বা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরইসলাম এর বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মাজহারুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক