মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাংচুর ও নগদ টাকা লুট

যশোরের শার্শায় চাঁদার টাকা না পেয়ে কামাল হোসেন(২৭) নামে এক রড সিমেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখমসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।

গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুই দফায় উপজেলার গোগা বাজারে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

আহত ব্যবসায়ী কামাল হোসেন বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় তার বৃদ্ধ পিতাও মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ই আগষ্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে গোগা বাজার তথা ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন কথিত বিএনপি নেতা ও আমেরিকা প্রবাসী হযরত আলী। তার নেতৃত্বে একটি গড়ে উঠেছে প্রভাবশালী বলয়।আর এ বলায়ের প্রধান প্রবাসী হযরত আলী, যার মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি, তার প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না, সে এখন সীমান্তের ত্রাস হিসেবে সকলের কাছে পরিচিত।

সূত্র জানায়, কৃষিজমিতে সেচের পানি দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্যবসায়ী কামাল হোসেনের সঙ্গে হজরত আলীর বিরোধ চলছিল। ডিপ টিউবওয়েল ও জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ঘটনার দিন সকালে হযরত আলীর ডাকে কামাল হোসেন তার বাড়িতে গেলে বড় অঙ্কের নির্মাণসামগ্রী রড ও সিমেন্ট—বাকিতে দেওয়ার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

একইদিন বিকেলে গোগা বাজারে কামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার কাছে বড় অঙ্কের টাকা দাবি করা হয়। ব্যবসা পরিচালনা অব্যাহত রাখতে হলে ওই টাকা দিতে হবে এমন চাপ প্রয়োগ করা হয় ও প্রয়োগ করা হয়।সন্ধ্যার দিকে ২০-২৫ জনের একটি দল বাজারে এসে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। ওই সময় কামাল হোসেন দোকানে না থাকায় হামলাকারীরা তার পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। তার বৃদ্ধ পিতা ও ছেলেকে বেধড়ক মারধর করা হয়। এতে তার পিতা গুরুতর আহত হন। হামলার ঘটনা সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে।

এরপর হামলাকারীরা দ্বিতীয় দফায় আবারও দোকানে ফিরে এসে ব্যাপক ভাংচুর চালায়। দোকানের ক্যাশ টেবিল, কাঁচের সামগ্রী, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলা হয়। এ সময় ক্যাশ ড্রয়ারে থাকা প্রায় ৩ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর গোগা বাজারসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

অভিযুক্ত হযরত আলী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, অতীতের একটি মামলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে শার্শা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান,এ ঘটনায় তিনি কোন অভিযোগ পাননি।ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ