সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় সরকারী ভাবে ধান সংগ্রহের উদ্বোধন

যশোরের শার্শা উপজেলায় সরকারী ভাবে বোরো মৌসুমে ধান সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাভারন বাজারে খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

সামাজিক দুরত্ব বজায় রেখে উপেজলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালটু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, নাভারন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুরাদ হোসেন ও শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান প্রমুখ।

শার্শা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুন হোসেন খান বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ২৮শ’ ৮৯ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এবার কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকের নিকট থেকে সর্বনিম্ন ১ টন এবং সর্বোচ্চ ৩ টন করে ২৭ টাকা কেজি মূল্যে ধান সংগ্রহ করা হবে বলে জানান নাভারন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি