মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার গ্রামাঞ্চলে বেড়েছে জ্বরের প্রাদুর্ভাব, আতঙ্কে মানুষ

শার্শার গ্রামাঞ্চলে জ্বরের প্রকোপ বেড়েছে। মে মাসের মাঝামাঝি থেকে জ্বরের প্রাদুর্ভাব শুরু হয়েছে। শিশু থেকে বৃদ্ধ সকলেই এই জ্বরে আক্রান্ত হচ্ছেন। ১০২ থেকে ১০৫ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা থাকছে রোগীদের শরীরে। সর্দি,কাশি, ব্যাথা ও মাথার যন্ত্রনা অনুভব করছেন রোগীরা। মৌসুমী জ্বর মনে করলেও আতঙ্কে রয়েছেন এলাকার লোকজন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন করোনা পজেটিভ রোগী সনাক্ত হচ্ছেন। দেশে করোনা কালিন সময়ে স্বাস্থ্যবিধী মানছেন না কেউ। বেনাপোলে ৫ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হওয়ায় সেখানে আতঙ্ক বিরাজ করছে। করোনা সচেতনতায় শার্শা থানা পুলিশ সহ উপজেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছেন। শার্শা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বদরুল আলম খান উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরন অব্যাহত রেখেছেন।

বাগআঁচড়া সাতমাইল এলাকার পল্লী চিকিৎসক ডাঃ সাধোন গোস্বামী জানিয়েছেন তিনি প্রতিদিনই জ্বরের রোগীর চিকিৎসা সেবা দিচ্ছেন।বুধবার (২ জুন) সারাদিন তিনি ০ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত ৪৯ টি রোগী দেখেছেন। যাদের প্রত্যেকের শরীরে ১০২ থেকে ১০৪ /১০৫ ডিগ্রী তাপমাত্রা ছিলো।যা আতঙ্কের কারন। রোগীদের গায়ে জ্বরের সাথে ব্যাথা, মাথার যন্ত্রনা ও সর্দী কাশির লক্ষন বিরাজমান।

তিনি জানান এগুলো করোনার প্রাথমিক লক্ষন। তবে করোনা টেষ্ট না করে কোনো মন্তব্য করা যাবেনা। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের