শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে তদারকি চালাচ্ছে উপজেলা প্রশাসন । বাগআঁচড়া বাজার ঘুরে নানা অনিয়ম পাওয়ায় শরিফ ষ্টোর কে ৫ হাজার টাকা, শহিদুল স্টোর ও কালাম স্টোর এ দুইটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এবং মেয়াদ উত্তীর্ন মালামালা নষ্ট করা হয়।

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর মধ্যেই বাজার তদারকিতে মাঠে নেমেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।
সোমাবার (০৩ এপ্রিল) বিকালে বাগআঁচড়ার মুদিদোকান, কাঁচাবাজারে অভিযান চালিয়ে বেশকিছু অভিযোগ পায় উপজেলা ভ্রাম্যমান আদালত। দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ পন্য থাকাসহ নানা অভিযোগে জরিমানা করা হয়।
শার্শা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, ‘আমরা পবিত্র রমজান উপলক্ষে সকল বাজার মনিটরিং করছি। ধারাবাহিকভাবে আমাদের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকারের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোর নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা।

ক্রেতারা বলেন, বাজার স্বাভাবিক রাখতে হলে রমজান মাসজুড়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। তাহলেই বাজার স্বাভাবিক থাকবে বলে বিশ্বাস তাদের।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ