বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়া হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): যশোরের শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভালো ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের মাঝে চেয়ার, স্কুল ব্যাগ, প্লেট ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য জায়নামাজ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্য সম্মাননা ক্রেস্ট উপহার দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবুল কালাম আজাদসহ তার বন্ধুরা।
এছাড়া প্রাক্তন প্রধান শিক্ষক মমতাজ আহমেদের স্মৃতির স্মরণে তার পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একজন সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীকে একটি করে গোল্ড মেডেল দেয়া হয়। সেই উপহারটি অর্জন করে দশম শ্রেণীতে উত্তীর্ণ তাহসিন জাহান তন্দ্রা।

প্রধান শিক্ষক খাঁন আরিফ হাসান আহমদের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক কাজী জুবায়েদ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব রবিউল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আবুল কালাম আজাদ, মনিরউদ্দিন, শরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

এদিকে, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষিকা মোছা. শাহানারা খাতুনের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার