শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় ভুল সিজারে প্রসূতির মৃত্যু

যশোররে শার্শা উপজেলার বাগআঁচড়ায় আখি টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত আল মদিনা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নাসরিন খাতুন (২০) নামে এক গৃহবধূর ভুল সিজারের কারণে মৃত্যুর অভিযোগ উঠেছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় সিজারে কন্যা সন্তান হয়। রুগীকে আশংকাজনক অবস্থায় বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে এ্যাম্বুলেন্সে মারা যায়। মৃত গৃহবধূ ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী গ্রামের রিপনের স্ত্রী।

মৃত নাসরিনের মা জানায়, সকালে মেয়ের সিজার করা হয় আল মদিনা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।সিজারের পরে মেয়ের অবস্থা খারাপ হতে থাকে। দ্রুত সাতক্ষীরা নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যায়। তারা টাকার লোভে, ভুল চিকিৎসার করণে আমার মেয়ে মারা গেছে।

নিহত গৃহবধুর স্বামী রিপন জানায়, ডাক্তারদের টাকার লোভে তাদের ভুল চিকিৎসার বলি হতে হলো আমার স্ত্রীকে, এ ঘটনার চিকিৎসক ডাঃ আব্দুল মজিদ মোবাইল ফোন রিসিভ করেনি। তিনি আরো বলেন, হাসপাতাল কতৃপক্ষের কাছে জিজ্ঞাসা করলে তারা বলছে হার্ডে সমস্যা ছিল তাই এমন হয়েছে । তিনি আরো বলেন, আগে সমস্যা ছিল না টাকার লোভে সিজার করে এখন মারা গেছে বলে মিথ্যা কথা বলেছে। আমি স্ত্রীর মৃত্যুর সঠিক বিচার চাই।

উলাকোল এবং কুমরী ওয়ার্ডের মেম্বার আব্দুর রশিদ, আসাদুল ইসলাম বলেন, এধরনের অবৈধ হাসপাতাল সরকার রাখার করণে অল্প বয়সে অনেক গর্ভবতী মাকে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে ।

আল-মদিনা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ থাকায় ব্যবস্থাপকের ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।

এঘটনায় শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু ইউসুফ জানান, খবর পেয়ে যশোর সহকারী সিভিল সার্জনের নেতৃত্বে আল-আমিন প্রইভেট হাসপাতালের রুগী মৃত্যুর কারণ খতিয়ে দেখে অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। এধরনের অবৈধ হাসপাতাল বা ক্লিনিক কতৃপক্ষের বিরুদ্ধেও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

অভিযানে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, কাজী শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটা টিম উপস্থিত ছিলেন

উল্লেখ্য, একাধিকবার এ ক্লিনিক সিলগালা করা হলেও আবার প্রশাসনকে মেনেজ করে ক্লিনিকের কার্যক্রম চালিয়ে যায়। যার ভুক্তভুগি হয় অসাহয় সাধারন রুগিরা।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার