বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগাআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসানকে নিয়ে ষড়যন্ত্র; বিভিন্ন মহলের ক্ষোভ

মোঃ শাহারুল ইসলাম রাজ, শার্শা:  শার্শার বাগআঁচড়ায় ভিজিএফ এর চাউল লুণ্ঠন এর ঘটনায় থানায় মামলার রেকর্ডে নাম এবং মামলার বাদির কোন অভিযোগ না থাকলেও রাকিবুল হাসান রিপনকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইন পোর্টালে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ এর অভিযোগ উঠেছে। যা উদোরপিন্ডি বুদোর ঘাড়ে দিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কুচক্রী মহল মিথ্যা তথ্য সরবরাহ করছে সংবাদ প্রকাশের জন্য। গত ১৯ ডিসেম্বর শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফর এর চাউল উত্তোলন করে তাছলিমা খাতুন, হাজেরা বেগম, আসমা খাতুন, আনোয়ারা বেগম, আকলিমা খাতুন। চাউল উত্তোলন এর পর তারা নিজ, গ্রাম ট্যাংরার উদ্দেশ্য ২০ বস্তা চাউল নিয়ে রওনা হন। এরপর বাগআঁচড়া নাভারন-সাতক্ষীরা রোডের পাশে ইসমাইলের চাতালের সামনে থেকে ২০ বস্তা (৬০০ কেজি) চাউল লুটপাট করে নিয়ে যায়, বাগআঁচড়া এলাকার ইসমাইলের ছেলে মাসুদ ও রনি সুরোত আলীর ছেলে উজ্জল হোসেন, ফয়েজ পাটোয়ারীর ছেলে ফারুক হোসেন, ও আব্দুল মজিদ এর ছেলে তোহিদ হোসেন।

এঘটনায় তাছলিমা খাতুন বাদী হয়ে ওই পাঁচজনের নামে শার্শা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ৪৪১২৩ তারিখ ১৯/১২/২০২৪। এ ঘটনায় বাংলাদেশ জাতিয়তাবাদী দলের অভ্যন্তরীন কোন্দলের কারনে পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মামলা না হলেও বাগআঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে রাকিবুল হাসান রিপনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ হয় বিভিন্ন অনলাইন পোর্টালে। যা মিথ্যা এবং ভিত্তিহীন বলে এলাকার একাধিক সাধারণ নাগরিক দাবি করেন। এদিকে মামলার বাদী তাছলিমা খাতুন বলেন, রাকিবুল হাসান রিপন নামে কেউ তাদের চাউল ছিনতাইয়ের সাথে জড়িত নয়। আমি যাদের নামে মামলা করেছি এরা চাউল ছিনতাইয়ের সাথে জড়িত। কেউ তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করলে তার বিষয় আমি কিছু বলতে পারব না। কারণ সে এর সাথে জড়িত নয়। স্থানীয় একটি সুত্র জানায়, রাকিবুল হাসান রিপন একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তার দাদা, পিতা এই ইউনিয়ন এর চেয়ারম্যান ছিলেন। এখানে বিএনপির দুটি গ্রুপ রয়েছে হয়তো তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তার নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করতে পারে। এছাড়া সে ছোট বেলা থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বর্তমানে সে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সে একজন পরীক্ষিত বিএনপির রাজনৈতিক সদস্য।

এ বিষয় রাকিবুল হাসান রিপন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এসব নিম্ন কাজের সাথে কোনভাবেই জড়িত না। এলাকার রাজনীতিতে একটি পক্ষ আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামে বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। তাছাড়া থানায় আমার নামে ওই ঘটনার সাথে জড়িয়ে কোন অভিযোগ ও নাই। এ বিষয় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, চাউল ছিনতাই বা লুন্ঠন এর ঘটনায় রাকিবুল হাসান রিপন নামে কারো নামে অভিযোগ নাই। এ ঘটনায় তাছলিমা খাতুন নামে একজন নারী বাদী হয়ে ৫ জনের নামে মামলা দায়ের করেছে যেখানে রিপন এর নাম নেই।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলমবিস্তারিত পড়ুন

  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • উলাশী খাল পুনঃখননের পথে যশোরে প্রধানমন্ত্রীর সফর, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে শার্শা
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা