শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় করোনার ১ম ডোজ টিকা নেয়া কয়েকজন ২য় ডোজ নিতে বিপাকে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের আমদানিকৃত টিকার প্রথম ডোজ শরীরে নিয়ে বিপাকে পড়লো সাধারণ মানুষ।
টিকার দ্বিতীয় ডোজ নিতে এসে বিড়ম্বনা ও হয়রানির স্বীকার হয়েছেন এমন ২জনের সাথে দেখা হলো যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে। হয়রানির শিকার হওয়া ওই ২ জন নিশ্চিত হতে পারেনি টিকার দ্বিতীয় ডোজ আদৌ তারা নিতে পারবে কিনা।

শনিবার সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাফিলতিতে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিবরনে জানা গেলো, যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের খরুষা গ্রামের আব্দুর রহমান বাংলাদেশ সরকার ঘোষিত মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকা গ্রহনের শর্ত সাপেক্ষে গত ৬ ফেব্রুয়ারী কোভিড-১৯ টিকাদান কার্ডের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করেন যার রেজিষ্ট্রেশন নং-৪০৪১১৭৫১৫৬২১২৫৯৫০৭। টিকাদান শুরু হলে আবেদনকারী ৯ ফেব্রুয়ারী শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে কোন ঝামেলা ছাড়াই টিকা গ্রহন করেন। পরে দ্বিতীয় ডোজ টিকা নেয়ার জন্য ১০ এপ্রিল শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গেলে অন্য কেন্দ্রের কোন লোককে দ্বিতীয় ডোজ টিকা দেয়া যাবে না বলে কর্তৃপক্ষ পরিস্কার ভাবে জানিয়ে দেন।

পরে আব্দুর রহমান ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে গেলে আগে অন্য কেন্দ্র থেকে নেয়া টিকাগ্রহণকারী কোন লোককে দ্বিতীয় ডোজ টিকা দেয়া যাবে না বলে সেখানকার কর্তৃপক্ষ পরিস্কার ভাবে জানিয়ে দেন।

এসময় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে আসা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মহিলা পরিদর্শক শিরিনা আক্তার জানান, আমার বাড়ি শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কাছাকাছি হওয়ায় আমি প্রথম ডোজ টিকা শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে এসে একই রকম হয়রানি ও বিড়ম্বনার শিকার হয়েছি।

এবিষয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বাইরের কোন লোককে করোনাভাইরাস সংক্রমণরোধের টিকা দেয়া যাবে না।’

যশোর জেলা সিভিল সার্জন শেখ আবু শাহিন জানান, ‘টিকাদান কার্ডে যে কেন্দ্রের নাম উল্লেক করা আছে তা অনলাইন আবেদনের মাধ্যমে মুছে ফেলে প্রথম ডোজ টিকা নেয়া কেন্দ্রের নাম লিখতে হবে। তা হলে দ্বিতীয় ডোজ নিতে আর সমস্যা হবে না।’

একই রকম সংবাদ সমূহ

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বাওড় থেকে মহসিন মোল্লা (২৫) নামের একবিস্তারিত পড়ুন

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক

যশোরে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ সাতক্ষীরার একবিস্তারিত পড়ুন

  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক